আন্তর্জাতিক
ইরানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় সশস্ত্র বাহিনী রেভোল্যুশোনারি গার্ডসের ২৭ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন।
পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান বেলুচিস্তানের প্রদেশে যাত্রীবাহী বাসে এই হামলা চালানো হয়। নিহতের সংখ্যা বাড়ার আশংকা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
রেভোল্যুশোনারি গার্ডস শাখার তথ্য মতে, বুধবার বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে ফেরার পথে হামলার শিকার হয় সেনারা। হামলার দায় স্বীকার করেছে সুন্নি জঙ্গি গোষ্ঠী জাইশ আল আদল।
ইরানে ইসলামী বিপ্লবের ৪০ বছর পূর্তি উদযাপনের দুই দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো। হামলার পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ তুলেছে রেভোল্যুশোনারি গার্ডস।
বাংলাটিভি/রাজু



