খেলাধুলা

রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে আর্সেনাল এবং চেলসি

ইউরোপা লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে আর্সেনাল এবং চেলসি। শেষ ষোল’তে ওঠার লড়াইয়ে রাত ১১টা ৫৫ মিনিটে বাতে বরিসভের মোকাবেলা করবে গানাররা। ব্লুজদের ম্যাচ রাত ২টায় মালমো’র বিপক্ষে।

এবার মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল এবং চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ভঙ্গ হওয়ার পর ইউরোপা লিগে শিরোপা প্রত্যাশি দু’দলই। রাতে প্রথম লেগে হবে ১৫টি ম্যাচ।

তবে সবার নজর আর্সেনাল, চেলসি এবং স্প্যানিশ ক্লাব সেভিয়া’র দিকে। গ্রুপ পর্বে দারুণ সময় কাটিয়ে শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করে চেলসি। যদিও প্রিমিয়ার লিগে অবস্থা ভালো নয় চেলসি এবং আর্সেনালের।

অনুশীলনে ফিরলেও বাতে বরিসভের বিপক্ষে খেলবেন না মেসুত অজিল। অন্যদিকে, সবশেষ ম্যাচে ম্যানসিটির কাছে ৬-০ গোলে হারের কষ্ট ভুলতে জয় চাই চেলসির।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button