আন্তর্জাতিক
পরমাণু ইস্যুতে অবস্থান থেকে সরে আসবে না উত্তর কোরিয়া

পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনার আহ্বান জানালেও নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বলে জানিয়েছেন উত্তর কোরিয়া।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার ভিয়েতনামের হ্যানয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিতীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো।
এসময় তিনি বলেন, ইয়ংবিয়ন পারমানবিক গবেষণা কেন্দ্র সম্পূর্ণ ভেঙে ফেলা, স্থায়ীভাবে পারমাণবিক ও ক্ষেপনাস্ত্র পরীক্ষা স্থগিত করার মত বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছিলো পিয়ংইয়ং।
পরিবর্তে আংশিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়েছিলো তারা। তবে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে মতভেদের কারণে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় দুই শীর্ষ নেতার বৈঠক।
বাংলাটিভি/রাজু



