অপরাধ
চাঁদপুরে কৃষি জমির মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী চক্র

চাঁদপুরে কৃষি জমিতে মিনি ড্রেজার বসিয়ে মাটি বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী চক্র।
স্থানীয় কৃষকরা জানায়, সরকারী নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে মিনি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন মাটি উত্তোলন করে আসছে চক্রটি। এতে ফসলি জমি নষ্ট হচ্ছে। আবাদ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।
চান্দ্রায় ড্রেজার দিয়ে আবাদি জমি থেকে মাটি কেটে রাস্তার পাশে ডোবা নালা ভরাট করে, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। ড্রেজার বসানোর সময় কৃষক ও জমির মালিকদের সাথে তাদের একাধিকবার বাকবিতন্ডা হলেও, জোরপূর্বক ফসলি জমি থেকে করছে মাটি উত্তলোন।অবৈধ ড্রেজার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী স্থানীয়দের।
বাংলাটিভি/প্রিন্স



