
কেমিক্যাল গুদাম উচ্ছেদে কোনও বাধাই কাজে আসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে এরইমধ্যে দিক-নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।
সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা একটি নীতিমালা তৈরির কাজ করছি। সরকারের এই কার্যক্রমে যারা বাধা দিচ্ছে, নিশ্চয়ই তাদের একদিন ভুল ভাঙবে এবং তারাই এই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নে ঢাকা দক্ষিণের মেয়র যে সহযোগিতা চাইবেন সরকারের পক্ষ থেকে তা করা হবে। ঢাকা শহরকে তিনি কিভাবে সাজাবেন এটা তার বিষয়। এখানে তার সিদ্ধান্তই চূড়ান্ত।
বাংলাটিভি/প্রিন্স



