
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে দুপুরের দিকে সচিবালয়ে পৌঁছেন বিএনপির প্রতিনিধিদল। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেখা করার পর প্রতিনিধি দলকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রয়োজনে খালেদা জিয়াকে আবারো বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে চিকিৎসা দেয়া হবে, এবং চিকিৎসক দের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা,এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দী রাখা হয়।
বাংলাটিভি/শহীদ



