
একদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান আগামীকাল ৭ মার্চ সকাল ১১ টায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। সংসদ সচিবালয় এ তথ্যটি নিশ্চিত করেছে।
৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় এতদিন শপথ নেওয়া থেকে বিরত ছিলেন এ দুই নেতা । পরে ঐক্যফ্রন্টের দলীয় সিদ্ধান্তে নির্বাচিত আট জনকে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। পরবর্তীতে দল ও জোটকে উপেক্ষা করে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন।
বাংলাটিভি/ফাতেমা



