প্রধানমন্ত্রীবাংলাদেশ

পুরান ঢাকায় কোনও রাসায়নিক কারখানা থাকবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর চকবাজারে দাহ্য পদার্থের শোরুম থাকলেও কোনো গোডাউন থাকতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কারও ব্যবসা নষ্ট করতে চাইনা। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেওয়া হবে। যে যতো বাধাই দিক, পুরান ঢাকায় কোনও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকবে না।’

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে যে আগুনটা লাগলো, এটা অত্যন্ত দুঃখজনক। এখানে এই ধরনের দাহ্য পর্দাথ থাকতে পারবে না। আমরা আলাদা জায়গা খুঁজে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না।’ শেখ হাসিনা বলেন, ‘এখানে তারা তাদের শো রুম রাখতে পারবে। যে পণ্য উৎপাদন করবে, তা বিক্রি করতে পারবে। কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেবো। যেখানে দাহ্য পদার্থ থাকা নিরাপদ।’

সরকার প্রধান বলেন, ‘একবার নিমতলী হয়ে গেল, এখন এত বড় ঘটনা। কতগুলো মানুষের জীবন চলে গেল, কাজেই এখানে যে বাধাই আসুক, কোনও বাধাই আমরা মানবো না। আমরা এটাকে (দাহ্য পদার্থের গুদাম) সরিয়ে নিয়ে যাবো।’

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button