
ঢাকা মহানগর দায়রা ও জেলা জজ ভবনের একটি লিফট ছিঁড়ে পড়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল দশটার দিকে, আদালতের উত্তর পাশের একটি ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে নীচে পড়লে এ দুর্ঘটনা ঘটে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।দ্রুত আহতের ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, ‘ঢাকা জজকোর্টের একটি লিফট পাঁচতলা থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি’।
আদালত সূত্র জানা যায়, ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন লিফটে মধ্যে।
আহতদের প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পড়ে ঢাকা মেডিকেল কলেজ-ঢামেক ও পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।
ঢামেকে ভর্তি আহত হলেন- হাজিরা দিতে আসা আসামি সুজন, আইনজীবী সোয়াদ, পেশকার সুমন, আইনজীবী মিঠু, লিফটম্যান জাহাঙ্গীর, আইনজীবী আইয়ুব আলী ও আইনজীবী সুলতান আহমেদ।
পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে আইনজীবী শামসুন্নাহার। তার বাম পায়ে আঘাত পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের কেউ মাথায়,কেউ ঘারে, কেউ কোমড়ে আঘাত পেয়েছেন।
পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তারা লিফটের দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানায় পুলিশ।
বাংলাটিভি/হাকিম



