খেলাধুলা

ওয়েলিংটন টেস্ট: দ্বিতীয় দিনেও পরিত্যক্ত

ওয়েলিংটনে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় স্থানীয় সময় বিকেল ৩টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। বৃষ্টি থামায় তৃতীয় সেসনে খেলা শুরুর সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি ম্যাচ।

দুই দিন হলেও সুযোগ হয়নি টসের। প্রথম দিন খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা থাকলেও বেশ কয়েক দফা মাঠ পর্যবেক্ষণ শেষে পরিত্যক্ত করে ম্যাচ রেফারি।

বৈরি আবহাওয়ার কারণে প্রথম দিনেও মাঠে গড়ায়নি খেলা। আর তাই পাঁচ দিনের ম্যাচ এখন রূপ নিয়েছে তিন দিনে।

কাল ও যথারীতি ৩০ মিনিট আগে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button