দেশবাংলা
মুন্সিগঞ্জ ও বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

মুন্সিগঞ্জ ও বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছেন। আহত হয় আরও ৪জন। সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার চন্দেরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় অপর আরেক শ্রমিক আহত হন।
নিহতরা হলেন, রহমান শেখ ও পরশ আলী দেওয়ান। তাদের বাড়ি লৌহজং উপজেলার হলদিয়া গ্রামে।
এদিকে, গতকাল বিকেলে বগুড়া- নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলের বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও ৩ জন। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন, শ্যামল সাহা,আফজাল ও শহিদুল ।
বাংলাটিভি/প্রিন্স



