আন্তর্জাতিকএশিয়া
আবারও রাখাইনের নিরাপত্তা চৌকিতে হামলা, ৯ পুলিশ সদস্য নিহত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সন্ত্রাসী হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার রাখাইনের রাজধানী সিত্তে থেকে উত্তরে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত ইয়োতায়োক গ্রামে এই হামলা হয় বলে বার্তা সংস্থা এএফপিকে জানায় পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন। আর একজন নিখোঁজ রয়েছেন। ফাঁস হয়ে যাওয়ার পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ পোস্ট থেকে অস্ত্রও লুট হয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলার ব্যাপারে আরাকান আর্মির কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য নিতে পারেনি এএফপি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাটিভি/প্রিন্স



