খেলাধুলা

আড়াই দিনেই ইনিংসে হার বাংলাদেশের

ওয়েলিংটন টেস্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ১২ রানে।

আগের দিনের তিন উইকেটে ৮০ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে সৌম্য ও মিথুন যোগ করেন আরো ৩২ রান। দলীয় ১১২ রানে সৌম্য ফিরে গেলে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।

মাহমুদুল্লাহকে সাথে নিয়ে আরো ৪০ রান যোগ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন মিথুন। দলীয় ১৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাবে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নিলেও শেষ পর্যন্ত প্রথম সেশনে ২০৯ রানে অলআউট হলে, এক ইনিংস ও ১২ রানে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের রস টেইলর।

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button