আন্তর্জাতিক

হামলার দৃশ্য লাইভ করে গুলি চালানো হয়

                                                                                                                                                                                    নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল-নূর মসজিদে হামলার পুরো চিত্রটি হামলাকারী তার ফেসবুক পেজের মাধ্যম সরাসরি সম্প্রচার করেছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে,হামলার সময় পরিহিত হেলমেটের সঙ্গে ক্যামেরা সংযুক্ত করে  ভিডিও করে। হামলাকারীর বয়স ২৮ বছর নাম ব্রেন্টন, তিনি অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত।
হামলার আগে তিনি তার গাড়িটি আল-নূর মসজিদের সামনে পার্ক করেন। ভিডিওতে দেখা যায় গাড়িতে একাধিক অস্ত্র ও প্রচুর গুলি রয়েছে ।
অস্ত্র নিয়ে  গাড়ি থেকে নামার পর নির্বিচারে গুলি শুরু করেন। মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে তিনি ভেতরে থাকা লোকদের পালানোর পথ বন্ধ করে দেন। হাতে থাকা অস্ত্রটির গুলি শেষ করার পর তিনি গাড়ির কাছে ফিরে যান এবং আরো গুলি নিয়ে আসেন। এরপর তিনি মসজিদের ভেতরে প্রবেশ করেন এবং মসজিদের মেঝেতে পড়ে থাকা নিস্তেজ লোকদের গুলি করেন। মসজিদ থেকে বের হওয়ার পর তিনি রাস্তায় এক নারীকেও গুলি করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button