
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। বিকাল ৪টায় গণভবনে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ডাকসুর নবনির্বাচিত এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
২৫৯ জনের বহরে ২৫ জন কেন্দ্রীয় সংসদের এবং ২৩৪ জন হল সংসদের প্রতিনিধি। এরই মধ্যে তাদের বহনকারী ১০টি বাস গণভবনের উদ্দেশে রওনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো নিয়েই গণভবন যাচ্ছেন প্রতিনিধিরা।
বিকাল ৪টায় ডাকসুর নবনির্বাচিত পরিষদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে ডাকসু এবং হল সংসদে নির্বাচিতদের এ আমন্ত্রণ জানান।
বাংলাটিভি/হাকিম



