অন্যান্যদেশবাংলা

নিউজিল্যান্ড চাইলে জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে বাংলাদেশ সহযোগিতা করবে: তথ্য মন্ত্রী

নিউজিল্যান্ড চাইলে জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে বাংলাদেশ সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী হাছান মাহমুদ। এদিকে ক্রাইস্টচার্চে মসজিদে হত্যাকাণ্ডের পরবর্তী সময়েই বাংলাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এ কথা বলেন। 

সকালে রাজধানীর মহনগর নাট্যমঞ্চে ঢাকা মানবাধিকার কনভেনশন ২০১৯ এ যোগ দেন তথ্য মন্ত্রী হাছান মাহমুদ। এতে জঙ্গিদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে নিউজিল্যান্ডে মসজিদে হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন তথ্যমন্ত্রী।

এদিকে, বিশ্বের কোনো দেশই সন্ত্রাসবাদের হুমকি মুক্ত নয় উল্লেখ করে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেন র‌্যাব এর মহাপরিচালক বেনজীর আহমেদ। দেশ থেকে সর্বশেষ জঙ্গি নির্মূলের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও হুঁশিয়ারি দেন বেনজীর আহমেদ।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button