
সাভারে পৃথক ঘটনায় দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে সাভারের ইমান্দিপুরে ভাড়া বাড়িতে গৃহবধু সম্পা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় নিহতের স্বামী গার্মেন্টস শ্রমিক কাজল হোসেনকে আটক করেছে পুলিশ। গৃহবধু সম্পার বাড়ি চুয়াডাঙ্গার দামরহুদায়।
অন্যদিকে সাভার তেঁতুলঝোড়ার একটি ভাড়া বাসা থেকে এলিজা নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাটিভি/প্রিন্স



