
এপ্রিল মাস থেকেই রাজধানীর উত্তরা,ধানমণ্ডি ও মতিঝিলে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে সড়কে শৃঙ্খলা রক্ষায় ৫ম বারের মতো ট্রাফিক সপ্তাহ উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
ট্রাফিক আইন ভঙ্গকারী যত ক্ষমতাবানই হোন না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন তিনি।
রাজধানীতে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ ও ট্রাফিক শৃঙ্খলার উন্নতির জন্য আগামী ২৩ মার্চ পর্যন্ত এ ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলবে বলে জানান ডিএমপি কমিশনার।
বাংলাটিভি/শহীদ



