অন্যান্যবাংলাদেশ

ডাকসু ফলাফল বাতিল দাবিতে আজও বিক্ষোভ

ডাকসু নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। তবে বিক্ষোভ মিছিলে ছিলেন না ডাকসুর সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও প্রগতিশীল জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ভিপি প্রার্থী লিটন নন্দী।

পাঁচ দফা দাবি নিয়ে  বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ  থেকে রওনা দেন পাঁচ প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্রলীগ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া অন্য সব সংগঠন ও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পুনঃনির্বাচন ছাড়া  আরও  ৩টি দাবি করেন তারা, উপাচার্যের পদত্যাগ,মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি প্রদান।

প্রক্টর গোলাম রাব্বানী জানান আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির’ সভায় অভিষেকের মাধ্যমে তারিখ নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন হয় দীর্ঘ প্রায় ২৯ বছর।  নানা অনিয়মের অভিনে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় কোটা সংস্কারের আন্দোলনকারীরা।

বাংলাটিভি/ফাতেমা

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button