আন্তর্জাতিক
সর্বোচ্চ শাস্তি পাবে ক্রাইস্টচার্চের হামলাকারী: জেসিন্ডা

নেদারল্যান্ডসের ইউট্র্যাখট শহরে ট্রামে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন, গোকম্যান তানিস গ্রেপ্তার হয়েছে। ঘটনাস্থল থেকে দুই মাইল দূরের একটি ভবন থেকে আটক হন ৩৭ বছরের এই তুর্কি নাগরিক।
তবে তার হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ঐ হামলা চালায় তানিস।
স্থানীয় সময় সোমবার বেলা পৌনে ১১টায় টোয়েন্টি ফোর অকটোবাপ্লেইন জংশন এলাকায় একটি ট্রামে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। এসময় আহত হন ৫ জন। হামলার পরপরই পালিয়ে যান তানিস।
হামলার ঘটনায় ইউট্র্যাখট শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করে প্রশাসন। এর আগে তানিস চেচনিয়া যুদ্ধে অংশ নিয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগে একবার আটক হলেও পরে ছাড়া পান তিনি। তার বিরুদ্ধে ধর্ষণেরও একটি মামলা রয়েছে।
বাংলাটিভি/রাজু



