খেলাধুলা

বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে অনুশীলনে মেসি

আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর, ২০১৮ বিশ্বকাপের পর প্রথমবারের মত আলবিসেলেস্তে জার্সিতে অনুশীলন করেছেন লিওনেল মেসি।

সোমবার স্পেনের মাদ্রিদে সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দেন এলএমটেন। শুক্রবার এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। চার দিন পর প্রীতি ম্যাচে অংশ নিতে মরক্কো যাবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আর্জেন্টিনা স্কোয়াডে ফিরেছেন মেসি, তবে জায়গা হয়নি সার্জিও আগুয়েরো, গনজালো ইগুইন ও মাউরো ইকার্দির। জুনে শুরু আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। গ্রুপ বি’তে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button