
ঢাকা মহানগরীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার দায় স্বীকার করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
এই ব্যর্থতার দায় কেউ এড়াতে পারে না বলে জানান আছাদুজ্জামান মিয়া।
ট্রাফিক পুলিশের পিঠ দেয়ালে ঠেকে গেছে জানিয়ে ট্রাফিক ব্যবস্থার জন্য তাঁর দপ্তরের কিছু পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। তিনি বলেন,বারবার বলছি,কাজ হচ্ছে না। এখন কঠোরভাবে আইনি প্রয়োগের কথা জানিয়ে এখন থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা।
সমস্যা সমাধানে স্বল্প,মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এক্ষেত্রে নিতে হবে বাস্তবভিত্তিক পরিকল্পনা, তা নাহলে পরিস্থিতি উন্নয়ন করা কঠিন হবে।
বিইউপির এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘনায় মৃত্যু কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন আছাদুজ্জামান মিয়া।
বাংলাটিভি/হাকিম



