খেলাধুলা
আজ থেকে ইউরো- ২০২০ এর বাছাইপর্ব

আজ থেকে শুরু হচ্ছে ইউরো ২০২০ এর বাছাইপর্বের খেলা। উয়েফার ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বে খেলবে ২৪টি দেশ। এবারই প্রথম স্বাগতিক দেশ হিসেবে মূলপর্বে খেলতে পারবে না কোন দল।
বাছাইপর্বের প্রথম দিনেই মাঠে নামছে ইউরোপের বেশ কয়েকটি বড় দল। ঘরের মাঠ আর্নেষ্ট হ্যাপেল স্টেডিয়ামে পোলান্ডের মুখোমুখি হবে অস্ট্রিয়া। এ ম্যাচে জয় তুলে নিয়ে ইউরোপের সর্বোচ্চ মর্যাদার আসরের বাছাইপর্ব শুরু করতে চায় দুই দলই। সে লক্ষ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে দল দুটি।
আরেকম্যাচে ব্রাসেলসে রাশিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়াম। সবশেষ বিশ্বকাপে রাশিয়াকে হারানোর সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। আর জাগরেবে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ আজারবাইজান। অন্যদিকে, রটারড্যামে বেলারুশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
বাংলাটিভি/রাজু



