আন্তর্জাতিক

সেমি অটোমেটিক রাইফেল বিক্রি নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার জেরে এবার নিউজিল্যান্ডে সব ধরনের আধা-স্বয়ংক্রিয় বন্দুক ও রাইফেল নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জেসিন্ডা আরো জানান, আগামী ১১ এপ্রিলের মধ্যে তা আইনে কার্যকর হবে। তবে কৃষকদের জন্য এ বিষয়ে কিছু ছাড় দেয়া হবে বলে জানান তিনি।

জসিন্ডা আরডান বলেন, হামলার ছয়দিন পর এখন আমরা মিলিটারি স্টাইলের আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের ঘোষণা দিচ্ছি। এ ধরনের অস্ত্র তৈরিতে ব্যবহৃত সব যন্ত্রাংশও নিষিদ্ধ। এছাড়া বেশি ধারণ ক্ষমতার ম্যাগাজিনও নিষিদ্ধ করা হলো। নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১১ এপ্রিল থেকে নতুন আইন কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন তিনি।

যারা এরই মধ্যে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছেন তারা সেগুলো জমা দিয়ে অর্থ ফেরত নিতে পারবেন। এছাড়া আইন কার্যকরের আগে যেন কেউ নতুন করে এ ধরনের অস্ত্র কিনতে না পারে সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আর্ডেন জানিয়েছেন, তার অফিসের কর্মকর্তারা হিসাব করে দেখেছে অস্ত্র নিয়ে টাকা ফেরত দেয়ার কারণে ১০০ থেকে ২০০ মিলিয়ন ডলার ক্ষতি হবে। কিন্তু জনগণের সুরক্ষার কারণে তাদের এটা করতে হচ্ছে।

এদিকে, ক্রাইস্ট চার্চে মসজিদে হামলায় নিহত ৫০ জনের ময়নাতদন্ত শেষে তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ কমিশনার মাইক বুশ। তবে সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত ৩৪টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, আজও আরো কয়েকজনের দাফন সম্পন্ন হবে।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button