বাংলাদেশ

পদ্মাসেতুর নবম স্প্যান বসানোর কাজ সম্পন্ন

পদ্মাসেতুর নবম স্প্যান বসানো হয়েছে। সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারে স্প্যানটি বসানোর কাজ শেষ করেন প্রকৌশলীরা।

এতে দৃশ্যমান হলো সেতুর সাড়ে তেরশ’ মিটার অবকাঠামো। এর বুধবার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে করে জাজিরা প্রান্তে নেয়া হয় ধুসর রঙের এই স্প্যানটি।

এমাসেই ৩৩ ও ৩৪ নম্বর পিলারে আরো একটি স্প্যান বসানো হতে পারে। ৬ দশমিক এক-পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ৪২টি পিলারে ৪১টি স্প্যান বসানো হবে।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button