
র্যাবের মহাপরিচালক বেনজির আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন,পুরান ঢাকায় কেমিক্যাল ও দাহ্য পদার্থমুক্ত করতে চলমান এ অভিযান বন্ধ হবে না । তবে এর মাধ্যমে অন্যায়ভাবে কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
শনিবার সকালে কারা কনভেনশন সেন্টারে পুরান ঢাকার আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন ও অন্যান্য দাহ্য পদার্থ অপসারণ নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন,কেমিক্যাল গোডাউন ও অন্যান্য দাহ্য পদার্থ অপসারণ করতেই পুরান ঢাকায় অভিযান চালানো হচ্ছে,কোনো ব্যবসায়ীকে হয়রানির জন্য নয়।
বেনজির আহমদ বলেন, ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেউ কারো প্রতিপক্ষ নয়। সবাই একসাথে মিলে-মিশে কাজ করলে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ও দাহ্য পদার্থমুক্ত করা সম্ভব হবে।
ব্যবাসায়ীদের বিপদে ফেলা টাস্কফোর্সের উদ্দেশ্য নয় জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, পুরান ঢাকা যাতে কেমিক্যাল মুক্ত ও নিরাপদ হয় সেটাই চায় টাস্কফোর্স।
বাংলাটিভি/ফাতেমা



