
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন দু’এক সপ্তাহের মধ্যে সড়কের শৃঙ্খলা দৃশ্যমান হবে।এছাড়াও দুই মাসের মধ্যেই রাজধানী জুড়ে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে জানান ডিএমপি কমিশনার।
শনিবার সকালে রাজধানীর ডেমরায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এক সচেতনামূলক কার্যক্রমে তিনি এ সব কথা বলেন।
এসময় কমিশনার বলেন, চালক ও পথচারী সবাইকে আইন মেনে চলতে হবে ।
ডিএমপি কমিশনার আরোও বলেন আগামী দুইএক মাসের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। তবে এই কাজটি ডিএমপির একার নয়।
বাংলাটিভি/ফাতেমা



