অন্যান্যবাংলাদেশ

তৃতীয়বারের মতো সম্প্রীতি যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন গ্রুপ

                                                                                                                                                                          ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ রোববার কলকাতা থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি-২০১৯

সকালে কলকাতায় সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালির উদ্বোধন করেন ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার শ্রী আনন্দ রায় (আইপিএস)। এ সময় উপস্থিত ছিলেন ডিএসপি সুদীপ রায়, সমাজকর্মী তরুণ ভৌমিক ও পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া ধারাভাষ্যকার মিহির দাসসহ অন্যান্যরা।

যাত্রাপথে এই র‌্যালি বিভিন্ন স্কুলে সভা-সেমিনার করবে। সেখানে মাদকবিরোধী প্রচারণা চালানো হবে। ওয়ালটন পরিবার তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে ও নানাভাবে মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখার চেষ্টা করছে। এই সাইকেল র‌্যালির মাধ্যমেও বিভিন্ন স্কুলে মাদক বিরোধী প্রচারণা চালানো হবে। ছাত্র-ছাত্রীদের সচেতন করা হবে।  ওয়ালটন গ্রুপ সাইক্লিস্টদের ট্রাকস্যুট ও জার্সি দিয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়ে দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই সম্প্রীতি যাত্রা ২৯ মার্চ ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি কলকাতা থেকে নওগাঁ, নড়াইল-মাগুরা-রাজবাড়ী, মানিকগঞ্জ হয়ে ২৯ মার্চ ঢাকায়বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button