অপরাধআইন-বিচারদেশবাংলা

জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধকে অবমাননা করে পোস্ট ও রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে (৪০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। রোববার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৩।

সোমবার সকালে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধকে অবমাননা করে পোস্ট ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে রোববার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে আশেককে আটক করে র‌্যাব-৩।

কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজান।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button