প্রধানমন্ত্রীবাংলাদেশ

১৩ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবময় ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মহান স্বাধীনতা পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার সকালে এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা পদক তুলে দেন।

সোমবার (২৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের বিশিষ্ট সন্তানদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পুরস্কারপ্রাপ্তরা হলেন শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর),  শহীদ এ টি এম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা. কাজী মিসবাহুন নাহার, আবদুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর),  শওকত আলী খান (মরণোত্তর), চিকিৎসাবিদ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম।

বিজ্ঞাপন

এছাড়াও সমাজসেবায় পুরস্কার পান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সংস্কৃতিকে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. হাসিনা খাঁন।

১২ ব্যক্তির পাশাপাশি এবার বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পদক দেওয়া হয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে (বিনা)।

শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর (মরণোত্তর) পক্ষ থেকে তার ছেলে তানভীর শোভন হায়দার চৌধুরী, শহীদ এ টি এম জাফর আলমের (মরণোত্তর) পক্ষ থেকে তার ভাই অধ্যক্ষ মো শাহ আলম, আবদুল খালেকের (মরণোত্তর) পক্ষে তার সহধর্মিনী সাবিনা খালেক,  অধ্যাপক মোহাম্মদ খালেদের পক্ষে (মরণোত্তর) তার ছেলে মোহাম্মদ জহির, শওকত আলী খানের (মরণোত্তর) পক্ষে তার দৌহিত্র রায়হান হোসেন পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারপ্রাপ্ত অন্যরা সশরীরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক বীরেশ কুমার গোস্বামী।

ধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার।

স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button