
রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
শ্রমিক আরিফুর রহমান জানান, সোমবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরীর নির্মাণাধীন মনোয়ারা হাসপাতালে রাত ৩টার দিকে ভেকু মেশিনটি বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আনিসুর ও বাশার আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে আনিসুর রহমান(৩৪) ও নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আবুল বাশার(৫২। তারা দু’জনই রামপুরা পূর্ব উলনে একই এলাকায় বসবাস করতেন।
বাংলাটিভি/ফাতেমা



