
রাজধানীর আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে বুধবার চালু করা হয়েছে আধুনিক চক্রাকার বাস সার্ভিস। যদিও গত ২৬ মার্চ এই সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে তা আজ চালু হতে যাচ্ছে।
বুধবার দুপুরে কলাবাগান মাঠে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের ডিএনসিসিয়র সাঈদ খোকন। এসময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় সাঈদ খোকন জানান, তিন রুটের চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস চলাচল করবে। বাসগুলো মোট ৩৬টি স্পটে থামবে এবং নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে ৫মিনিট পরপর ১টি করে বাস আসবে। এছাড়া এ এলাকায় অন্য যাত্রীবাহী বাস চলাচল করবে না।
তিনি জানান, বাসটি চলাচল করবে আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমন্ডি ২ নম্বর রোড, সাত মসজিদ রোড (ঝিগাতলা, সংকর), ধানমন্ডি ২৭, সোবহানবাগ, রাসেল স্কোয়ার, কলাবাগান, সাইন্সল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী আজিমপুর হয়ে আবারও নিউমার্কেট যাবে।
চক্রকার এ বাস সার্ভিসের সুবিধা নিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ঘন ঘন স্টপেজ দেয়ায় মানুষ অল্প দূরত্বে বাসে যাতায়াত করতে পারবেন। এসি বাস হওয়ায় ধুলাবালি মুক্ত যাতায়াত করা যাবে। রিকশার তুলনায় বাস ভাড়া অনেক কম হবে।
ডিএমপি কমিশনার জানান, এতে যাত্রীদের বিভিন্নভাবে সুবিধা হবে ও যানজটও কমবে। টিকিট ও কাউন্টার সিস্টেম করায় যাত্রী ও পথচারীরাও সুবিধা পাবেন। এর ফলে ধানমন্ডি এলাকায় স্কুল শিক্ষার্থীরাও গাড়ি ব্যবহার না করে কম ভাড়ায় বাসে যেতে পারবে।
এছাড়া দুপুরে বিমানবন্দর স্টেশনের সামনে থেকে (পুলিশ বক্সের সামনে) চক্রাকার বাসের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম
বাংলাটিভি/ফাতেমা



