
আদালতের রায়ে দণ্ডাদেশ পাওয়া যুক্তরাজ্যে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীসহ সব অপরাধীকে ফেরত আনতে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময়, বিদেশে বাংলাদেশের সংস্কৃতি ও ভাবমূর্তি উজ্জ্বল করতে টেলিভিশন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইপিটিভি ব্লো বক্স (IPTV BLUE BOX) হস্তান্তর অনুষ্ঠানে তারা এসব কথা জানান।
ডিপলোমেট ম্যাগাজিন কর্তৃক বিদেশস্থ সকল বাংলাদেশ মিশনসমূহে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল প্রদর্শনের লক্ষে ইন্টারনেট প্রটোকল টেলিভিশন IPTV বক্স হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী তারেক জিয়া এবং বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীসহ সবাইকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
পরে, ডিজিটালাইজেশনের ফলে বদলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ডিজিটাল বাংলাদেশে ইলেকট্রনিক, প্রিন্ট ও টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও এ সময় মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
বাংলাটিভি/প্রিন্স



