
পুরান ঢাকার কেমিক্যাল কারখান নিরাপদ স্থানে প্রত্যাবর্তন শুরু হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানিয়েছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময়, যেকোন সঙ্কটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত না হলে চুরিহাট্টার মত বড় ধরনের সংকটে সবাইকে পাশে পাওয়া যাবেনা বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অগ্নিঝুঁকিমুক্ত এবং নিরাপদ পুরনো ঢাকা শীর্ষক গণশুনানিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এতে চুড়িহাট্টা অগ্নিকান্ডে নিহতদের পরিবারের সদস্য, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
গণশুনানিতে অগ্নিকাণ্ডে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর কারণে সরকারের কাছে সহযোগিতা চান নিহতদের অসহায় পরিবারের সদস্যরা।
পরে ঢাকা দক্ষিণের মেয়র দ্রুত সময়ের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা সরিয়ে ফেলা ও ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেন।
যেকোনো সঙ্কটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
একই সঙ্গে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায়েও দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান সুলতানা কামাল।
বাংলাটিভি/হাকিম



