খেলাধুলা
আর্জেন্টিনা দল থেকে হিগুয়াইনের অবসর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।
আর্জেন্টিনার হয়ে সবশেষ ২০১৬ সালের অক্টোবরে পেরুর বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার। ২০১৪ বিশ্বকাপ ও ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে গোলের সহজ সুযোগ নষ্ট করে, সমালোচনায় বিদ্ধ হন তিনি।
এরপর থেকেই আলবিসেলেস্তেদের একাদশে তার অবস্থান ছিলো নড়বড়ে। রাশিয়া বিশ্বকাপে দলের চরম ব্যর্থতায়, নিষ্প্রভ ছিলেন হিগুয়েইন।৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে ৭৫ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি।
তবে, ক্লাব ক্যারিয়ারে বেশ সফল এই স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও এসি মিলানের পর বর্তমানে চেলসির হয়ে খেলছেন এই ৩১ বছর বয়সী ফুটবলার।
বাংলাটিভি/রাজু



