আন্তর্জাতিক
ব্রেক্সিট নিয়ে ভোটে আবার হারলেন মে

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে আবারও ভোটাভুটিতে হেরে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে আগামী দুই সপ্তাহ পর, কোনো ধরনের চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে হবে, দেশটিকে।
শুক্রবার ভোটাভুটিতে থেরেসা মের উত্থাপিত চুক্তির পক্ষে ২৮৬টি ও বিপক্ষে ৩৪৪টি ভোট পড়ে। তৃতীয় দফা ভোট আয়োজনের আগে, চুক্তিতে সমর্থন পেতে, বিরোধী দলের এমপিদের সাথে বৈঠক করেন, থেরেসা মে।
এতে লেবার পার্টির কয়েকজন এমপির সমর্থন পেলেও নিজ দল কনজারভেটিভ পার্টির অনেকেই চুক্তির বিরোধিতা করেন। আর ভোট শেষে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সাধারণ নির্বাচনের দাবি জানান, বিরোধী দলের নেতা জেরোমি করবিন।
এদিকে ব্রেক্সিট ইস্যুতে আলোচনার জন্য আগামী ১০ এপ্রিল বৈঠক আহ্বান করেছেন ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
বাংলাটিভি/রাজু



