
সচেতনতার অভাবে, দেশে অগ্নিকান্ডের ঘটনা আশংকাজনকভাবে বাড়ছে,এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি, এ ধরনের দুর্ঘটনা রোধে সক্ষমতা বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা। সকালে, রাজধানীর কলাবাগানে এক গোলটেবিল বৈঠকে উঠে আসে এসব কথা।
রোববার সকালে রাজধানীর কলাবাগানে, অগ্নিকান্ড, কারণ ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি।
এতে, সাম্প্রতিক সময়ে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিশিষ্টজনরা। অসচেতনতাই এসব দুর্ঘটনার মূল কারণ বলেও অভিযোগ করেন তারা।
অনুষ্ঠানে, সক্ষমতার অভাবের কথা তুলে ধরে ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলেন, যে হারে প্রবৃদ্ধি বাড়ছে সেই হারে সেবামূলক প্রতিষ্ঠান বাড়েনি।
এ সময় অগ্নিকান্ডের ঘটনা রোধে, প্রয়োজনীয় পরামর্শ দেন বিশিষ্টজনরা।
আর আগুন লাগলে, তাৎক্ষণিক করণীয় এবং অগ্নিকান্ড প্রতিরোধে করণীয় সম্পর্কে পরামর্শ দেন ফায়ার সার্ভিসের পরিচালক।
অগ্নিকান্ড রোধে সবার আগে, সচেতনতা বাড়ানো প্রয়োজন বলেও, এ সময় মত দেন তিনি।
বাংলাটিভি/হাকিম



