অন্যান্যবাংলাদেশ

১২তম বিশ্ব অটিজম দিবস আজ

আজ ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম আক্রান্ত প্রতিবন্ধী  শিশুদের নিয়ে নানা ধরনের বাধা ও সমস্যার মধ্যে পড়তে হয় অভিভাবকদের। প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক পথচলা ও স্বতঃস্ফূর্ত রাখতে অনেক চেষ্টা করে প্রতিটি পরিবার। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

স্বাভাবিক শিশুদের থেকে প্রতিবন্ধী শিশুরা একটু ক্রটিযুক্ত যার জন্য ওরা বিশেষ শিশু। অন্য সব শিশুদের মতই ওরা হাসে-কাঁদে। তারপরও ওরা যেনো একটু অন্য রকম। সমাজে অন্যদের মানসিকতার সাথে যুদ্ধ করে বিশেষ সন্তানটির হাত ধরে চলার পথটি বেশ কঠিন হয়ে পড়ে।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ অনুযায়ী দেশে অটিস্টিক শিশুদের সংখ্যা ছিল ৪১ হাজার ৩২৯ জন। ২০১৭ সালে এই সংখ্য বেড়ে   ৪৪ হাজার ৬৭৫ জন। অর্থাৎ,বাস্তবে অটিজমে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

দৃষ্টিশ্রবণ ও অটিজম বিশেষজ্ঞ মেহফুজা ইসলাম এ সব বিশেষ শিশুদের সম্পর্কে বলেন,কেউ হাইপো, কেউ হাইপার। কেউ আবার সেনসিটিভ। এ সমস্য গুলো সঠিক ভাবে চিহ্নিত করা প্রয়োজন।

আটিজম আক্রান্ত শিশুদের দ্রুত চিহ্নিত করার বিষয়ে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন শিশু মনোবিজ্ঞানী ও অটিজম বিশেষজ্ঞ ফেরদৌসী মওলা। তিনি জানান,যে শিশুরা নিজের জগতের মধ্যে থাকছে । একা একা খেলতে পছন্দ করছে। এই জিনিস গুলো অভিভাবকরা যদি বুঝতে পারেন। শিশু মনরোগ বিশেষজ্ঞ বা স্পেশাল এডুকেটরের কাছে; অভিভাবকরা যত তাড়াতাড়ি যাবে তাদের চলার পথ আরও সুগম হবে।

একজন প্রতিবন্ধী বৈশিষ্ট্য সম্পন্ন শিশু অথবা বিশেষ শিশুর ভাবনার জগৎ কিংবা আচরণ অন্য শিশুদের থেকে কিছুটা আলাদা হলেও ওদেরও অধিকার সুস্থ ও স্বাভাবিক জীবনের। তাই তাদের জন্য সহানুভুতির পাশাপাশি দরকার সহযোগিতার হাত বাড়ানো।

বাংলাটিভি/ফাতেমা

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button