খেলাধুলা

কাঁধের ইনজুরিতে মাহমুদুল্লাহ রিয়াদ

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগ মুহূর্তে কাঁধের ইনজুরিতে পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ইংল্যান্ড বিশ্বকাপের আগেই ইনিজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারবেন দেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান।

কয়েক মাস আগেই কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদুল্লাহ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় আবারও চোট পান তিনি।

এমআরআই রিপোর্টে ধরা পড়েছে তৃতীয় গ্রেডের ইনজুরি। সাধারণত এ ধরণের ইনিজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। বিসিবি জানিয়েছে, ১৫ দিন বিশ্রামের পরেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হবে।

এরআগে একই ইনজুরির শিকার হয়ে অস্ত্রোপচার করতে হয়েছিলো পেসার মোস্তাফিজুর রহমানকে।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button