
বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধ হচ্ছে তবে সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি শুধু আইন প্রয়োগ করেছে,এমন তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে ভারতের জি-নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধের বিষয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন,ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ অনুযায়ী, বিদেশি কোনো চ্যানেলে দেশের কোনো বিজ্ঞাপন প্রচার করা যায় না।
একই ধরনের আইন ভারত,যুক্তরাজ্য ও কন্টিনেন্টাল ইউরোপসহ বিশ্বের অনেক দেশে আছে জানিয়ে ওই সব দেশে এ আইন মানা হয় তবে বাংলাদেশে এই আইনটি মানা হচ্ছিল না বলেও জানান,তথ্যমন্ত্রী।
বাংলাটিভি/ফাতেমা



