
সারাদেশে নববর্ষ উদযাপন নিরাপদ ও আনন্দময় করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পয়লা বৈশাখ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাসহ রাজধানীর বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান,তিনি। এদিন বিশেষ হেলিকপ্টার টহলের কথাও জানান কামাল।
পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
পরে সংবাদ সম্মেলনে,সন্ধ্যা ছয়টার আগে খোলা জায়গার সব অনুষ্ঠান শেষ করা,মঙ্গল শোভযাত্রায় মুখোশ না পরা ও বাঁশিও বাজানো যাবে না–এমন বেশকিছু বিধি-নিষেধের কথা জানান,স্বরাষ্ট্রমন্ত্রী।
পয়লা বৈশাখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এছাড়া রমনা,ঢাকা বিশ্ববিদ্যালয়,কূটনিতক পাড়া,গুলশান লেক এবং হাতিরঝিল এলাকায় নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পয়লা বৈশাখ নিয়ে কোনো নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।
বাংলাটিভি/ফাতেমা



