
ফ্যানে ঝুলন্ত মায়ের লাশ এবং বিছানায় তিন বছরের শিশু সন্তানের লাশ। মাদারীপুরের শিবচরে এভাবেই মা ও শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মায়ের নাম রেবা বেগম ও শিশুর নাম রাইয়ান।
গতকাল উপজেলার উমেদপুর ইউনিয়নের কাচিকাটা গ্রামের একটি বাড়ি থেকে ওই দুটি লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী-স্ত্রীর মধ্যে চলা কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানায়, রেবার শ্বশুরবাড়ির লোকদের ঘটনাস্থলে দেখা গেলেও লাল্টু মিয়াকে দেখা যায়নি। তিনি খুলনায় কাজে রয়েছেন বলে জানতে পেরেছি।
জেলা সহকারী পুলিশ সুপার সোনাহার আলী বলেন স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মা ও ছেলের লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত চলছে।
বাংলাটিভি/প্রিন্স



