দেশবাংলা

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

বান্দরবানে বেতন-ভাতা বৃদ্ধি ও চাকুরী জাতীয়করণের দাবীতে,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্পের কর্মসূচি একত্রিত করে “বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশন” এর পরিবর্তে রাজস্ব বাজেটসহ প্রকল্প কর্মসূচিতে কর্মরত সকল জনবলের সমন্বয়ে বিআরডিবিকে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর” এ রুপান্তকরণ এবং সিবিএ দাখিলকৃত ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে, বান্দরবান জেলা দপ্তরের সামনে মানবন্ধন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা।

সকালে বান্দরবান পল্লী উন্নয়ন বোর্ডের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক শুক্র চিং মার্মা, আলীকদম উপজেলার মাঠ সহকারী আকলিমা বেগমসহ জেলা উপজেলার কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বেতন-ভাতা বৃদ্ধি ও চাকুরী জাতীয়করণের দাবী জানান এবং সিবিএর দাখিলকৃত ৭ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জোর তাগিদ দেন। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেন তারা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button