দেশবাংলা
কুমিল্লায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

কুমিল্লা নগরীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সকালে সিটি মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে ফুটপাতে থাকা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে, তা দখলমুক্ত করা হয়। অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়সহ, সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অনেক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।
নগরীর কান্দিরপাড়সহ বিভিন্নস্থানে অবৈধ স্থাপনা সরাতে এ অভিযান পরিচালিত হয় এবং আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারীরা ।
বাংলাটিভি/প্রিন্স



