খেলাধুলা
হাসপাতালে ভর্তি পেলে

প্যারিসে এমবাপ্পের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণের পরেই অসুস্থ হয়ে পড়েন পেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তবে ব্রাজিলিয়ান এই কিংবদন্তীর অবস্থা খুব একটা গুরুতর নয় বলে জানানো হয়েছে। আরএমসি স্পোর্টস নামের একটি ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়।
তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় পেলেকে। তিনবারের বিশ্বকাপজয়ী ৭৮ বছর বয়সী সাবেক এই ফুটবলারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গেলো বছরের শেষ দিকেই এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যাবার কথা ছিলো পেলের।
কিন্তু সেবারও অসুস্থতার জন্য সেটি বাতিল করা হয়।
বাংলাটিভি/রাজু



