
বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা যাচাইয়ে বনানীর এফ আর টাওয়ারের আশপাশের বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ , ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিস গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকালে বনানীর এফ আর টাওয়ারের আশপাশের বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেন তারা।
এসময় বনানীর এসএমসি টাওয়ার পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান,‘এ ভবনে বড় ধরনের কোন অনিয়ম পাওয়া যায় নি। যে সব ত্রুটি রয়েছে,তা দ্রুত ঠিক করতে,মালিক পক্ষদের যথাযথ সময়সীমা দেয়া হয়েছে।’
অভিযান শেষে রাজউকের পরিচালক মামুন মিয়া বলেন,ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলাসহ অগ্নি নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাটিভি/ফাতেমা



