
শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরা-রামপুরা সড়কের আমুলিয়ায় রমজান পরিবহনের একটি বাস চাপা দিলে গোলাম মোস্তফা মডেল কলেজের ছাত্র ইরাম ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনার প্রতিবাদে ডেমরা-রামপুরা ও ডেমরা-যাত্রাবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা,এ সময় তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।
এ সময় সড়কে স্পিডব্রেকার দেয়াসহ ১২ দফা দাবি তুলে ধরে আন্দোলনকারীরা। পরে বিকেল পুলিশ এসে স্পিডবেকার স্থাপনের আশ্বাস দিলে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেন তারা, এ সময় ওয়ারী জোনের ডিসি ফরিদ উদ্দিন জানান এ ঘটনায় অভিযুক্ত রমজান বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



