
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে চিন্তা করবে সরকার।
শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
তিনি বলেন,বিএনপির আবেদন করার কারণে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুচিকিৎসা দেয়া হচ্ছে ।
তিনি বলেন,‘বিএসএমএমইউ‘র চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো। তারপরও যদি তাঁর চিকিৎসার জন্য বিএনপি প্যারোলে মুক্তির আবেদন করে,আর সেটা যদি যৌক্তিক মনে হয় তাহলে বিষয়টি ভেবে দেখবে সরকার।’
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



