অন্যান্যবাংলাদেশ

গাফিলতির কারণেই ভবনে অগ্নিঝুঁকি: উত্তরের মেয়র

ভবন মালিকসহ সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই রাজধানীর অধিকাংশ বহুতল ভবন অগ্নিঝুঁকিতে রয়েছে বলে এমন অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

 শনিবার রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ড রোধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গুলশানে বহুতল ভবন পরিদর্শন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

 মেয়র বলেন,’ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার অভিযানের কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করা হবে। তবে প্রাথমিক সতর্কতা অমান্য করা হলে আইনি ব্যবস্থাসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।‘

মেয়র আরো বলেন, এই পরিদর্শন কার্যক্রম মূলত অগ্নিনিরাপত্তার ওপরই বেশি জোর দেয়া হচ্ছে বলেও জানান উত্তর সিটির মেয়র।

 উত্তর সিটি মেয়র বলেন,’পরিদর্শন দল ডিএনসিসি এলাকায় অবস্থিত বহুতল ভবনে অগ্নিঝুঁকি পরীক্ষা করবে। কোন ভবনে অগ্নি–নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট না থাকলে সে ভবনের প্রবেশস্থলে ওই ভবনটির অগ্নি–প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সতর্ক থাকুন লেখা স্টিকার লাগিয়ে দেয়া হবে।

 এছাড়া তিনি বলেন, ভবনে বসবাসকারী বা ভবন মালিককে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হবে।

 বাংলাটিভি/ফাতেমা/হাকিম

 

সংশ্লিষ্ট খবর

Back to top button