
আগুনের ঘটনায় জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন,তদন্তে নাম আসলে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।আর,অনুমোদনহীন ভবনের সন্ধান মিললে,কোন সুযোগ না দিয়েই তা ভেঙ্গে ফেলা হবে বলেও ঘোষণা দেন তিনি।
সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,শুধু নির্মাতা প্রতিষ্ঠান নয়, অপরাধ করলে এর সাথে সম্পৃক্ত সবাইকেই আইনের আওতায় আনা হবে।
অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হবে কি না-জানতে চাইলে তিনি বলেন,কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি নিয়ম না মেনে ভবন তৈরি করে,তবে তারা ক্ষমতাধর হলেও ছাড় পাবে না।
এ সময়,অবৈধ ভবনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও, জানান মন্ত্রী।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



